এসএসসি ফলাফলে উখিয়ার নিহার কৃতিত্বপূর্ণ সাফল্য
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে উখিয়ার কৃতি শিক্ষার্থী জিয়াউল সাবিয়া নিহা। সে উখিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ‘এ’ গ্রেড অর্জন করেছে।
নিহা উখিয়া উপজেলার মালভিটা পাড়ার বাসিন্দা ছৈয়দ আলম ও জেসমিন আকতারের কন্যা। সে বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমীনের ভাগিনি।
নিহার এই অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তার এই ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিহা। তাদের ভালোবাসা, সহযোগিতা, অনুপ্রেরণা ও শিক্ষকদের দিকনির্দেশনা তার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানায় সে।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে কৃতি শিক্ষার্থী জিয়াউল সাবিয়া নিহা।
তার এই সাফল্যের ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এবং সে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে—এ জন্য পরিবার, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছে নিহা।