সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

এসএসসিতে অরিত্র চক্রবর্তীর সাফল্য ; স্বপ্ন উচ্চশিক্ষার

সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র চক্রবর্তী। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে জিপিএ-৫.০০ অর্জন করেছে।

অরিত্র চক্রবর্তী কক্সবাজারের গোলদীঘির পাড় এলাকার বাসিন্দা ও জেলা প্রশাসনে কর্মরত উত্তম চক্রবর্তী ও লিখি চক্রবর্তী দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

অরিত্রর এই সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তার কৃতিত্বপূর্ণ ফলাফলে গর্বিত পরিবারের সদস্যরা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও তার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন।

নিজের সাফল্যের পেছনে বাবা-মা, পরিবারের সদস্য এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে অরিত্র। তাদের অনুপ্রেরণা, সহযোগিতা ও দিকনির্দেশনা তাকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করেছে বলে জানায় সে।

ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় অরিত্র। উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সে।

অরিত্র তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং সবার দোয়া কামনা করেছে। তার এই সাফল্য ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

ক্যাটাগরি