বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না চানুচিংয়ের, রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত!

এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে সিএনজির সঙ্গে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন চানুচিং তংচংগ্যা।

জানা যায়, ০২ সেপ্টেম্বর বুধবার বিকেলে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রামু এলাকায় একটি সিএনজির সঙ্গে তাকে বহন কারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চানুচিং তংচংগ্যা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ০৯ ঘটিকার সময় তার মৃত্যু হয় বলে জানান তার স্বজনরা ।

নিহত চানুচিং তংচংগ্যা নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম কলেজের দ্বাদশ শ্রেণির এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ০৮ নং ওয়ার্ড রেজু গর্জন বনিয়া এলাকায়।

তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ক্যাটাগরি