টেকনাফ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ক্যাটাগরি