টেকনাফ

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে ইজিবাইকসহ একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি কোস্ট গার্ড।

জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ক্যাটাগরি