বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে সন্ত্রাসী মিজানের বাড়ি ঘেরাও, নৌবাহিনীর হাতে জব্দ বিপুল অস্ত্র

ছবি সংগৃহিত

টেকনাফের হ্নীলা এলাকায় নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কনটিনজেন্ট টেকনাফ যৌথভাবে অভিযান চালায়। তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, দুটি দেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ১০টি গ্রেনেড, বিপুল গোলাবারুদ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি