রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজে ইউরোপীয়ান দলের বিপক্ষে প্রথম গোল বাংলাদেশ নারী ফুটবল দলের

ছবি: সংগৃহিত

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমবার ইউরোপীয়ান কোনো দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ আজারবাইজানের সঙ্গে মুখোমুখি হয়।

ম্যাচের ১৯ মিনিটে আজারবাইজানের অধিনায়ক জাফারজাদ একমাত্র গোল করে তার দলকে এগিয়ে দেন। তবে এর দুই মিনিটের মধ্যে স্বপ্না রানীর করা কর্নার শটকে আজারবাইজান গোলরক্ষক আইতাজ শারিফোভা ফিস্ট করে ফিরিয়ে দেন। ফিরতি শটে দুর্দান্ত গোল করেন মারিয়া মান্দা, যা বাংলাদেশ দলের ইউরোপীয়ান দলের বিপক্ষে প্রথম গোল হিসেবে রেকর্ডে যায়। এই গোলের ফলে ম্যাচের প্রথমার্ধে ১-১ ব্যবধানের সমতা থাকে।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য মারিয়া মান্দার গোল গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস জোগাচ্ছে। দলের লক্ষ্য সিরিজে আরও ভালো পারফরম্যান্স এবং প্রথম জয় নিশ্চিত করা।

ক্যাটাগরি