বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে সারাদেশে ছাত্র-জনতার কর্মসূচি

ছবি: সংগৃহিত

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ ও চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা।

ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি লেখেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক সাহসী সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র-জনতা রাজপথে থাকবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশের সকল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ২টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ আয়োজন করা হবে।

সাদিক কায়েম কর্মসূচিতে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শহীদ ওসমান হাদির রক্তের আমানত এই সংগ্রাম। এই লড়াই আমাদের অব্যাহত রাখতেই হবে।

ক্যাটাগরি