মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী গ্রেফতার

ছবি: সংগৃহিত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে আটক করা হয়। পুলিশ জানায়, ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। সেখানেই তার কানের পাশে গুলি লাগে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোতালেব শিকদারের সঙ্গে থাকা সহযোগীদের মধ্য থেকেই গুলি ছোড়া হয়ে থাকতে পারে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি