বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

লামা–চকরিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনা: চালক অল্পের জন্য বেঁচে গেলেন

ছবি: সংগৃহিত

লামা–চকরিয়া সড়কের লামা ভিউ পয়েন্ট সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ বাঁকে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে চালক গুরুতর আহত হননি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গাড়িটি মুদি দোকানের মালামালসহ বিভিন্ন পণ্য পরিবহন করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর ফলে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে সহায়তা করেন।

স্থানীয়রা জানান, লামা ভিউ পয়েন্ট সংলগ্ন ওই মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। বাঁকযুক্ত সড়ক ও পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড না থাকার কারণে নিয়মিতভাবে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এলাকাবাসী অভিযোগ করেছেন, বহুবার দুর্ঘটনার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেননি। তারা দ্রুত সাইনবোর্ড স্থাপন, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

ক্যাটাগরি