মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে অশুভ শক্তির বিনাশ ঘটাতে

ছবি: কক্সবাজার সংবাদ

৬ দিনব্যাপী কত্থক ও ভরতনাট্যম নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা

আগামী প্রজন্মকে শুদ্ধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের আয়োজনে ছয় দিনব্যাপী কত্থক ও ভরতনাট্যম নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসিফ নুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে নৃত্য কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক গোলাম মোস্তফা ববি, ঐশী দাশ একা এবং সহযোগী প্রশিক্ষক নয়ন জোয়ার্দ্দার। এ ছাড়া বক্তব্য দেন প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন, দপ্তর সম্পাদক সুব্রত মল্লিক, অর্থ সম্পাদক মো. আয়াত উল্লাহ, সদস্য প্রিয়া ধর ও মৌমিতা ভট্টাচার্য।

বক্তারা বলেন, নৃত্যসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষের মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুদ্ধ সংস্কৃতির অনুশীলনের মাধ্যমেই সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ সম্ভব। তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক অন্ধকার থেকে মুক্ত রাখতে নিয়মিত শিল্পচর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে আগত অতিথিরা নৃত্যচর্চার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নৃত্য ও সংস্কৃতিচর্চার পরিসর আরও বিস্তৃত করতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা জরুরি।

সমাপনী পর্বে আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষকদের হাতে সম্মাননা স্মারক এবং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশংসাপত্র প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর শুরু হওয়া ছয় দিনব্যাপী এই কত্থক ও ভরতনাট্যম নৃত্য কর্মশালায় মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ক্যাটাগরি