শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

দিপু হত্যা : লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া পলাতক আরাফাত গ্রেফতার

মো. ইয়াছিন আরাফাত

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৮) হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় অন্যতম মূল হোতা মো. ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ডিএমপির সহযোগিতায় ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন আরাফাত ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার গাজী মিয়ার ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার দিন ফ্যাক্টরির গেটে জনতাকে উত্তেজিত করার মূল ভূমিকা ছিল ইয়াছিনের। তিনি লোক জড়ো করে স্লোগান দিতে উসকানি দিয়েছেন এবং দীপু চন্দ্র দাসকে মারধরের পর রশি দিয়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় টেনে নিয়ে গিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন।

এ পর্যন্ত এ হত্যাকাণ্ডে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ক্যাটাগরি