টেকনাফের হোয়াইক্যং পাহাড় থেকে যুবকের লাশ উদ্ধার
টেকনাফের হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড় থেকে জাহেদ হোসাইন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহেদ হোসাইনের স্বজনরা জানান, মঙ্গলবার একই এলাকায় আলম, গুরামিয়া ও হোসেন নামের কয়েকজন তাকে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। সন্ধান না মেলায় পরদিন স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জাহেদ হোসাইনের সঙ্গে দীর্ঘদিন ধরে আলম ও গুরামিয়াদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তিনি হোয়াইক্যংয়ের রমজান আলির ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম টিটিএনকে জানান, জমি বিরোধের কারণে জাহেদকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।