শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

-ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য নির্ধারিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, ‘বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দলের ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় ও তারিখ পরে জানানো হবে।’

উল্লেখ্য, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দলীয় জোটের মধ্যে আসন ভাগাভাগি ও নির্বাচনী কৌশল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হওয়ার কথা ছিল, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছিল।

ক্যাটাগরি