বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সোমবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল চ্যাপ্টাখালী ব্রিজ সংলগ্ন এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানায়, ভোরে ঘরে আগুন ধরে গেলে আশপাশের মানুষ দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতার কারণে মাত্র ১০–১৫ মিনিটের মধ্যে ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মোজাম্মেল হক জানান, “আগুনে আমার সব মালামাল পুড়ে গেছে। আমার যা কিছু সম্বল ছিল, সব শেষ হয়ে গেছে। এতে প্রায় ৯–১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।”

চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের আগমনের আগে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার জ্বালানি কাঠ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্যাটাগরি