শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় এই বার্তা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ ভ্রমণ সতর্কতা জারি করে। নোটিশে বলা হয়েছে, এফসিডিওর পরামর্শ উপেক্ষা করে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। তাই ভ্রমণের ক্ষেত্রে সতর্ক পরিকল্পনা গ্রহণ এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এফসিডিও বাংলাদেশের বিভিন্ন এলাকায় অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অত্যাবশ্যকীয় কারণ ছাড়া ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অঞ্চলে, বিশেষত প্রত্যন্ত এলাকায়, নিয়মিত সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।

নির্বাচন প্রসঙ্গে নোটিশে বলা হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। এই সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে হামলা হতে পারে এবং এতে নির্বিচার সহিংসতার ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য।

ক্যাটাগরি