শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

জামায়াতের জনসভায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন রাজ বিহারী দাশ

কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজ বিহারী দাশ।

সোমবার সকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান রাজ বিহারী দাশ।

তিনি বিশেষভাবে কক্সবাজারের সনাতনী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে হবে। তার মতে, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজ বিহারী দাশ আরও বলেন, কক্সবাজার সদর আসনের পাশাপাশি জেলার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয় অর্জন করবেন—এমন প্রত্যাশা তিনি ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জামায়াতের প্রার্থীদের প্রতি সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।

জনসভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মুক্তিযোদ্ধা মাঠে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ক্যাটাগরি