গর্জনিয়ার হত্যা মামলার পলাতক আসামী আব্বাস গ্রেপ্তার
রামুর গর্জনিয়ায় একটি হত্যা মামলার পলাতক আসামি আব্বাস উদ্দিন (৩১)কে গ্রেপ্তার করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গর্জনিয়া ইউনিয়নের মইন্যাকাটা পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্বাস গর্জনিয়ার সিকদারপাড়া এলাকার মৃত আহমদ নবীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানান, আব্বাস উদ্দিন একটি হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।