বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার অনুষ্ঠানে দলটি এ কথা জানিয়েছে।

দলটির নির্বাচনি ইশতেহারে বলা হয়েছে, ক্ষমতায় এলে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বৃদ্ধি, বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা উন্নয়ন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডের সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে।

ইশতেহারে আরও বলা হয়েছে, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ানো হবে, এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডাসহ উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক তৈরি করা হবে। এছাড়া পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ক্যাটাগরি