সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ার বদরখালী থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী

চকরিয়ার বদরখালী বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে মো. মোস্তাফিজুর রহমান (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. মোস্তাফিজুর রহমান বদরখালী ইউনিয়নের বাসিন্দা এবং মৃত হামিদুর রহমানের ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে অভিযান চালায়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ৮ বোতল দেশি মদ (কেরু) এবং ৪৯ বোতল বিদেশি বিয়ার (হান্টার) উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ সোমবার থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

ক্যাটাগরি