বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

আজ শুক্রবার সকাল ৯টা ৩৭ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ-এর সমর্থনে পাশে থাকবে। দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার এবং সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

ক্যাটাগরি