জেলায় পোস্টাল ভোটের ফলাফল: বিএনপি ৫ হাজার ২৯৪, জামায়াত ১৪ হাজার ২৩৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের পোস্টাল ভোটের বিবরণী প্রকাশিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, চারটি আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ২৮ হাজার ৬৩০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ২২৬ জন। ফলাফলে দেখা যায়, চারটি আসন মিলিয়ে বিএনপির প্রার্থীরা পেয়েছেন ৫ হাজার ২৯৪ ভোট, জামায়াতে ইসলামীর প্রার্থীরা পেয়েছেন ১৪ হাজার ২৩৪ ভোট এবং অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ৬৯৮ ভোট। অর্থাৎ পোস্টাল ভোটে চারটি আসনেই জামায়াত প্রার্থীরা বিএনপি প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন।
কক্সবাজার-১ সংসদীয় আসন (চকরিয়া–পেকুয়া) আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ৯ হাজার ৬৩৫ জন, ভোট দিয়েছেন ৬ হাজার ৯০০ জন। এখানে বিএনপির প্রার্থী সালাহউদ্দীন আহমদ পেয়েছেন ২ হাজার ২৬১ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ৪ হাজার ৪১৭ ভোট। এ আসনে আব্দুল্লাহ আল ফারুক ২ হাজার ১৫৬ ভোট বেশি পেয়েছেন।
কক্সবাজার-২ সংসদীয় আসন (মহেশখালী–কুতুবদিয়া) আসনে মোট পোস্টাল ভোটার ৪ হাজার ২১২ জন, ভোট দিয়েছেন ৩ হাজার ৮৫ জন। এখানে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পেয়েছেন ৮৮৩ ভোট। জামায়াত প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ পেয়েছেন ২ হাজার ৭২ ভোট। তিনি ১ হাজার ১৮৯ ভোট বেশি পেয়েছেন।
কক্সবাজার-৩ সংসদীয় আসন (সদর–রামু–ঈদগাঁও) আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ১০ হাজার ৯১৭ জন, ভোট দিয়েছেন ৭ হাজার ৬৫৫ জন। বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ হাজার ৫৮৯ ভোট। অন্যদিকে জামায়াত প্রার্থী শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ৫ হাজার ৮০৮ ভোট। এ আসনে শহীদুল আলম বাহাদুর ৪ হাজার ২১৯ ভোট বেশি পেয়েছেন।
কক্সবাজার-৪ সংসদীয় আসন (উখিয়া–টেকনাফ) আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ৩ হাজার ৩৬৬ জন, ভোট দিয়েছেন ২ হাজার ৫৮৬ জন। বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৫৬১ ভোট। জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ হাজার ৯৩৭ ভোট। এখানে নূর আহমদ আনোয়ারী ১ হাজার ৩৭৬ ভোট বেশি পেয়েছেন।
সার্বিকভাবে পোস্টাল ভোটে কক্সবাজার জেলার চারটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।