শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

নড়াইলে আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সোমবার ভোরে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা এলাকায় ফেরার সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

পুলিশ জানায়, সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের তিনজন নিহত হন। গুরুতর আহত খায়ের গ্রুপের ওসিবুরকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাটাগরি