শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

টাকার কুমির উথাইনচিং চাকমা: পকেটে টাকা না ঢুকলে নড়ে না ফাইল-সেবা প্রার্থীদের অভিযোগ

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী উথাইনচিং চাকমার বিরুদ্ধে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগীর দাবি, নির্ধারিত ফি পরিশোধের পরও ফাইল দীর্ঘদিন আটকে রাখা হয়। তাদের ভাষ্য “পকেটে টাকা না ঢুকলে ফাইল নড়ে না”।

অভিযোগকারী সূত্রে জানা যায়, খুরুশকুল ডেইল পাড়া এলাকার জনৈক ফাতেমা বেগম বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলটি আমলে নিয়ে ওসি, কক্সবাজার সদর মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্তকারী অফিসার মামলায় উল্লেখিত তফশিলে বর্ণিত খতিয়ানের মালিকানা সংক্রান্তে রেকর্ড পত্র যাচাই করত: প্রতিবেদন দাখিলের অনুরোধ করে এসিল্যান্ড কক্সবাজার বরাবর আবেদন করলে খুরুশকুল ইউনিয়ন ভূমি সহকারী অফিসার গত ২২ জানুয়ারি প্রতিবেদ প্রেরণ করেন। উক্ত প্রতিবেদ দাখিলের পর ১ মাস অতিবাহিত হলেও মোটা অংকের ঘুষ না পাওয়াই তদন্তকারী অফিসারের কাছে প্রেরণ না করে উক্ত প্রতিবেদন গোপন করে রাখে এসিল্যান্ড অফিসের অফিস সহকারী উথাইনচিং চাকমা। বাদীপক্ষ তার সাথে একাধিকবার যোগাযোগ করার পরেও তদন্তকারী অফিসার বরাবর ঐ প্রতিবেদন পাঠাচ্ছে না তিনি। এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান ভুক্তভোগী।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত উথাইনচিং চাকমার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

এ বিষয়ে জানার জন্য কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

ক্যাটাগরি