শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

ঈশ্বরদীতে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কক্সবাজারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

ঈশ্বরদীতে ধর্ষণ ও হত্যা, নরসিংদীর মাধবীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা এবং রাজধানীর হাতিরঝিল ও হাজারীবাগে শিশু ও কিশোরী হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সংসদের সভাপতি অন্তর হাসান আরিফ, সাধারণ সম্পাদক রহমান মিজান এবং সংস্কৃতি সম্পাদক আজিল আলম ফাহিম।

সমাবেশে বক্তারা বলেন, যে রাষ্ট্র জনসাধারণের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ, সেই রাষ্ট্রব্যবস্থা কখনো আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে না।

তারা আরও বলেন, শুধু গ্রেপ্তার নয় ধর্ষকদের দৃষ্টান্তমূলক ও জনসমক্ষে শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা যায়।

বক্তারা অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি জানান। পাশাপাশি সারাদেশে চলমান সহিংসতা ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

ক্যাটাগরি