নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল–এ ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ বোধ করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে রয়েছে।
চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে এক থেকে দুই দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।