ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর গঠিত অস্থায়ী নেতৃত্ব পরিষদে আইনজ্ঞ পদে নির্বাচিত হয়েছেন আলিরেজা আরাফি।
এই অন্তর্বর্তীকালীন পরিষদে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই। এই পরিষদ খামেনির মৃত্যুতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি জানায়, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া অ্যাসেম্বলি অব এক্সপার্টসের মাধ্যমে সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে কে দায়িত্ব নিচ্ছেন তা সম্পর্কে জানেন, তবে তিনি তা প্রকাশ করেননি। ট্রাম্প বলেছেন, তিনি জানেন কে সিদ্ধান্ত নিচ্ছেন এবং কিছু প্রার্থী তার পছন্দের তালিকায় রয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়।