শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ : দগ্ধ সিরাজের মৃত্যু

কক্সবাজারের কলাতলী এলাকায় গ্যাসপাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবু তাহের (২৮) মারা গেছেন।

রোববার (১ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

চিকিৎসকরা জানান, সকালে শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। ইনহেলেশন বার্নসহ শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি গ্যাসপাম্পে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজে থাকা কয়েকটি গাড়িতে। এতে অন্তত ১০ জন দগ্ধ হন। পরে রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর শুক্রবার সকালে আবু তাহেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

ক্যাটাগরি