মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহত ৫৫৫
ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান এখনো চলছে।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে নিরলসভাবে কাজ করছেন। বিভিন্ন শহরে ভবন ধস, অগ্নিকাণ্ড ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
এই প্রাণহানির ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক মহলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: Al Jazeera