শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

জীবিত আছে আয়াতুল্লাহা আলী খামেনি দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জল্পনা সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, খামেনি জীবিত আছেন এবং তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানের কেন্দ্রস্থলে খামেনির দপ্তরের কাছে শক্তিশালী বিস্ফোরণের খবর প্রকাশিত হলে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ইসরাইলি টেলিভিশন চ্যানেল Channel 12 দাবি করেছিল, খামেনি সম্ভবত নিহত হয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন সংবাদমাধ্যম NBC News–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যতটুকু জানি, সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান—দু’জনেই বেঁচে আছেন এবং সুস্থ আছেন। প্রায় সব শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব নিরাপদ রয়েছেন।”

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খামেনিকে তেহরান থেকে অত্যন্ত সুরক্ষিত এক গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খামেনির প্রতিনিধি ড. আবদুল মাজিদ হাকিম ইলাহী এক বিবৃতিতে বলেন, সর্বোচ্চ নেতা সুস্বাস্থ্যের অধিকারী এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন Al-Alam TV জানিয়েছে, খামেনি খুব শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে ভাষণটি সরাসরি সম্প্রচারিত হবে নাকি পূর্বধারণকৃত, সে বিষয়ে এখনও স্পষ্ট করা হয়নি।

ইরান সরকার দাবি করেছে, বর্তমান পরিস্থিতি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের শীর্ষ নেতৃত্ব নিরাপদ আছে।

ক্যাটাগরি