শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ গ্রেফতার ৩

কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় একাধিক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি ছমিউদ্দিন বলেন, কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও কার্যকর হবে।

ক্যাটাগরি