শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ইরান যুদ্ধ কবে শেষ হবে, উত্তরে যা বললেন ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হতে পারে? এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন?

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।

হরমুজ প্রণালীর বিষয়ে তিনি বলেন, ‘প্রয়োজন হলে’ প্রণালী দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। তবে আশা করি সবকিছু খুব ভালোভাবে এগোবে। দেখা যাক কী হয়।

ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আগামী সপ্তাহে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব। আমরা ইতিমধ্যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত করেছি- তাদের পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে।

উপসাগরীয় মিত্রদের সঙ্গে ‘অসাধারণ ঐক্য’ উল্লেখ করে ট্রাম্প বলেন, নিজেদের রক্ষা করার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তারা।

ক্যাটাগরি