বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামু উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনগণের আকাঙ্খার প্রার্থী হেলালের অগ্রিম ঈদ শুভেচ্ছা

রামু উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনগণের আকাঙ্খার প্রার্থী শফিকুল আকবর হেলাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মশুদ্ধি সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দ, ভালোবাসা সম্প্রীতির বার্তা বহন করে। এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন সবার সিয়াম, কিয়াম নেক আমল কবুল হয় এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি কল্যাণ বয়ে আনে।

শফিকুল আকবর হেলাল জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মিয়াজী পরিবারের সন্তান হিসেবে তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত সমাজসেবক। রামুর সর্বস্তরের মানুষ চায় আমি রামু উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে তাদের হয়ে প্রতিনিধিত্ব করি।

রাজনৈতিকভাবে তিনি বিএনপির কর্মী হিসেবে রাজনীতি শুরু করে বর্তমানে উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আদ্ দ্বীনী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, মিয়াজী ফাউন্ডেশনের সভাপতি, সিরাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং সিরাজিয়া মারকাজুত তাহফীজ এতিমখানা মাদ্রাসার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।

তিনি জানান, আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং ইতোমধ্যে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।

সবশেষে তিনি রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, ভোটার, বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া সমর্থন কামনা করেন। একই সঙ্গে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ক্যাটাগরি