বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

ঈদুল ফিতর উপলক্ষে জোয়ারিয়ানালা ইউনিয়নবাসীকে গোলাম কবির সওদাগরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর শান্তি, আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সমাজে সাম্য, সহমর্মিতা ও ভালোবাসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সব ভেদাভেদ ভুলে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করা। হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে ন্যায়, ঐক্য ও মানবতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই হওয়া উচিত সবার অঙ্গীকার।

গোলাম কবির সওদাগর সমাজের বিত্তবানদের প্রতি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হলে দরিদ্রদের সহায়তা করা অত্যন্ত জরুরি। তাহলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পাবে।

তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ক্যাটাগরি