সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

জোয়ারিয়ানালা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান প্রিন্সের অগ্রিম ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারসহ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স।

এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে।

চেয়ারম্যান প্রিন্স আরও বলেন, ঈদ মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধের এই উৎসব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।

তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। তবেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পাবে।

শেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, মানুষের জীবন থেকে সব দুঃখ-কষ্ট দূর হয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। পাশাপাশি জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদ মোবারক জানান।

 

ক্যাটাগরি