শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে চারজন বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ চার জেলের বাড়ি শাহপরীর দ্বীপের ডাঙ্গর পাড়া (পুকপাড়া) এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা সুলতান মাঝি জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিকটস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিখোঁজ জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ক্যাটাগরি