বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

পেকুয়ায় যুবকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কালারপাড়া গ্রামে আতিক উল্লাহ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (২২ মার্চ) ভোররাতে পারিবারিক বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আতিক উল্লাহ। তার পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও পুলিশের ধারণা, স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে আতিক উল্লাহ এই পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ক্যাটাগরি