শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

মরিচ্যা চেকপোস্টে সিএনজি চালকের সিটের নিচ থেকে ৩০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রামু ব্যাটালিয়নের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা ৫০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা মরিচ্যা চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য থামান। সিএনজি চালক আব্দুর রহমানকে (৩২) সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে বিজিবি সদস্যরা অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা।

​আটককৃত চালক আব্দুর রহমান টেকনাফ উপজেলার ঝিমংখালী মিনা বাজার এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে।

ক্যাটাগরি