বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে কক্সবাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কক্সবাজারে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পহেলা বৈশাখকে ঘিরে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন উপ-পরিষদ ইতোমধ্যে নানা প্রাক-কার্যক্রম হাতে নিয়েছে, যাতে এবারের আয়োজন হয় আরও বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত।
এ লক্ষ্যে সাংস্কৃতিক উপ-পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-পরিষদের আহ্বায়ক মনির মোবারক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তর্পনা দে। সভায় জানানো হয়, এবারের নববর্ষ উদযাপনে থাকছে ভোর ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবে ঝিনুকমালা খেলাঘর আসর, সিমুনিয়া খেলাঘর আসর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, দয়া সঙ্গীত একাডেমি, উদীচী, সৃজন সঙ্গীত ভুবন, ইয়োগা একাডেমি, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র, আগন্তুক সাংস্কৃতিক সংসদ, আবছার হাব, ছাই লোক, সাগরিকা খেলাঘর আসর, অঁলা ও রাস্ট ব্যান্ডসহ বিভিন্ন সংগঠন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সজল দে, মেহেদী হাসান সুমন, পুস্পেন দাশ, প্রিয়া তত্ত, অরিত্র ধর, মোঃ সিদ্দিকুল ইসলাম, তাহের কুতুবী, খায়রুল হাসান মনি, মোঃ সালাউদ্দীন, রানা মল্লিক, নয়ন চক্রবর্তী, তৌফিকুল ইসলাম, শেখ মোঃ ইউনুস, আবীর চৌধুরী, তানভিরুল মিরাজ রিপন, মোঃ আবছার ও বিষ্ণু ধরসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, নিরাপদ ও আনন্দঘন আয়োজন নিশ্চিত করা হবে।