আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের নিশ্চিহ্ন করে দিচ্ছি। আমি এটা করতে চাই না, কিন্তু আমরা তাদের ধ্বংস করছি।’
ট্রাম্প আরও বলেন, ‘ইরানের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। তাদের কিছুই থাকবে না। আমি আর বিস্তারিত বলব না, কারণ আরও কিছু ভয়াবহ পরিকল্পনা রয়েছে।’
বিশ্বের আইনবিশারদরা উল্লেখ করেছেন, বেসামরিক অবকাঠামোতে আক্রমণ আন্তর্জাতিক আইনের চোখে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।
সূত্র: আল-জাজিরা