মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পড়ার টেবিলেই মৃত্যু চবি শিক্ষার্থীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জীবক চাকমা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজের পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডা হোস্টেলে অবস্থান করতেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, অচেতন অবস্থায় তাকে মেডিকেল সেন্টারে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার জ্ঞান ছিল না, তাই দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, অসুস্থ হওয়ার পর সহপাঠীরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

ক্যাটাগরি