সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ছবি ব্যবহার করে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

আমার দৃষ্টিগোচর হয়েছে যে, উক্ত সংবাদে আমাকে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি কোনো ধরনের মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল আমার ব্যক্তিগত ছবি ব্যবহার করে আমার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি।

আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করে তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি সম্পর্কে বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ না করেন। একই সঙ্গে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ একজন ব্যক্তির সম্মান, সামাজিক অবস্থান ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং সমাজে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ ওসমান
থাইংখালী, বালুখালী, উখিয়া, কক্সবাজার।

ক্যাটাগরি