চট্টগ্রাম

চট্টগ্রামের সিটি গেটে ৩ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটসংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) আকবরশাহ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপালের বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহসহ পুলিশের একটি দল।

অভিযানের সময় সিটি গেট এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ চেকপোস্টের সামনে থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুধীর কুমার ধর স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দায়ের করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি