টেকনাফ

কক্সবাজার-৪ আসনে এনডিএম’র ‘সিংহ’ প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহ

ছবি: কক্সবাজার সংবাদ

কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর পক্ষে ‘সিংহ’ প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তরুণ আইনজীবী এডভোকেট সাইফুদ্দিন খালেদ। বুধবার (২৫ ডিসেম্বর) কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এডভোকেট সাইফুদ্দিন খালেদ বর্তমানে এনডিএম-এর কৃষি, শ্রম ও সমবায় সম্পাদক হিসেবে কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কক্সবাজার জেলা এনডিএম-এর সভাপতির দায়িত্বে রয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এডভোকেট সাইফুদ্দিন খালেদ বলেন, “উখিয়া-টেকনাফ এলাকার দীর্ঘদিনের অবহেলিত মানুষের অধিকার আদায়, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে চাই।”

এ সময় এনডিএম-এর স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্ব হিসেবে এডভোকেট সাইফুদ্দিন খালেদ কক্সবাজার-৪ আসনের জনগণের আস্থা অর্জন করবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও প্রস্তুতির কাজ জোরদার করেছেন।

ক্যাটাগরি