শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

রবিবার কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আসন্ন নির্বাচন, পবিত্র রমজান মাস এবং গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজারে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ (বিউবো)।

বিউবো কক্সবাজার দপ্তরের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, তাদের আওতাধীন ৩৩ ও ১১ কেভি ফিডারের দুই পাশে গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তনসহ প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল ১১ জানুয়ারি (রোববার) শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৭টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১১ কেভি ডিএস–০৫ ফিডারের আওতাধীন ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, কামারপট্টি, চাউল বাজার, বাজারঘাটা, বড় মসজিদ এলাকা, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেটের আংশিক অংশ, মুসলিম স মিল এবং গোদার পাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে ১১ কেভি ডিএস–০৬ ফিডারের আওতাধীন বিজিবি ক্যাম্প, মল্লিকাপাড়া, সিকদারপাড়া, বড়ুয়াপাড়া, পেতা সওদাগরপাড়া, উত্তর ডিককুল, নাফপুঞ্জপাড়া, আশরাফ আলী পেট্রোল পাম্প এলাকা, উত্তর হাজীপাড়া, লিংক রোড, ফয়েজ পেট্রোল পাম্প এলাকা, উত্তর জানার ঘোনা, মেরিন সিটি ও সাধুর পাড়াতেও বিদ্যুৎ থাকবে না।

এছাড়া সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত ১১ কেভি কলাতলী পশ্চিম ফিডারের আওতাধীন ডিভাইন রোড, ওশ্যান প্যারাডাইজ এবং সুগন্ধা বিচ এলাকা, প্রাসাদ প্যারাডাইজ পর্যন্ত অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিউবো কক্সবাজার দপ্তর সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা কোনো জরুরি পরিস্থিতিতে কাজ সম্পন্ন করা সম্ভব না হলে পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে।

ক্যাটাগরি