বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

কক্সবাজারে ডিবির অভিযানে ৪ ছিনতাইকারী আটক

কক্সবাজার শহরের পর্যটন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর লাইটহাউজ, কলাতলী ও বিচ এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় সাদা পোশাকে ডিবির টিম ছিনতাইসহ নানা অপরাধ দমনে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার পর পর্যটন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ডিবি পুলিশ জানিয়েছে, পর্যটন এলাকা ও শহরের বিভিন্ন স্থানে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি