মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (ভোর ৫টা) কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় যৌথ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে অভিযানে অংশ নেওয়া দলটি ওই আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে।

জব্দকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *