রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান

সরকার পতনের প্রায় দেড় বছর পর রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান–এর ছবি টানিয়ে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজসহ ১০ থেকে ১২ জন নেত্রী ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে অবস্থান নেন। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেন।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুরুতে এটি ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে দলটি রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে ক্রয় করা হয়।

ঘটনাটিকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ক্যাটাগরি