শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

বিজিবির পৃথক দুটি অভিযানে ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর ঘুমধুম ও বাইশফাঁড়ী বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

প্রথম অভিযান
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঘুমধুম বিওপির টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৮০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের এইচ-ওয়ান ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।

দ্বিতীয় অভিযান
এর আগের দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবাসহ মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

ক্যাটাগরি