উত্তর পালংখালী ৭নং ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা : মেম্বার পদে জোস মোহাম্মদ জোসার প্রার্থিতা ঘিরে জনমত
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর উত্তর পালংখালী ৭নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছেন তরুণ সমাজকর্মী জোস মোহাম্মদ জোসা। ইতোমধ্যে তার প্রার্থিতা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
জোস মোহাম্মদ জোসা স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তি সিকদার মাঝির পুত্র এবং সামাজিক সংগঠন ‘প্রজন্ম ফাউন্ডেশন’ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তরুণ ও সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানান, এলাকার অবকাঠামো উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বেকার যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় একজন কার্যকর প্রতিনিধির প্রয়োজন। তারা মনে করেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে জোস মোহাম্মদ জোসা নির্বাচিত হলে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
প্রজন্ম ফাউন্ডেশনের নেতৃবৃন্দও তাকে আনুষ্ঠানিকভাবে মেম্বার পদে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জোসা দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছেন।
সম্ভাব্য প্রার্থী জোস মোহাম্মদ জোসা বলেন, “আমি রাজনীতি করতে নয়, মানুষের সেবা করতে চাই। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচনে অংশ নেবো। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”
স্থানীয় বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের উত্থান গ্রামীণ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফলে উত্তর পালংখালী ৪নং ওয়ার্ডে এবারের নির্বাচন হতে পারে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
এদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা যে প্রার্থীই নির্বাচিত হোন না কেন, তিনি যেন দলমত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়িয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলেন।